DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, April 02, 2019

যে কোনও ন্যাশনাল চ্যানেলে বিতর্কে বসুন।মমতার মোদীকে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ

ওয়েবডেস্ক, সিকন ডিজিটাল বাংলা :  পৃথিবীর বহু দেশেই যুযুধান দুই নেতা বিতর্কে বসলেও, ভারতীয় রাজনীতি এখনও ততটা পরিণত হয়নি। কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘ভার্চুয়াল’ মুখোমুখি হতে নিজের কর্মসূচিতে বদল এনে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশাখাপত্তনম থেকে মোদীকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দিদি। প্রধানমন্ত্রীর উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আসুন, যে কোনও ন্যাশনাল চ্যানেলে বিতর্কে বসুন।তবে মমতার এই মোদীকে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ নিয়ে সমালোচকদের অনেকে প্রশ্ন তুলছেন। তাঁদের কথায়, তিনি নিজে কবে বিরোধীদের মুখোমুখি হয়েছেন। বাংলার রাজনীতি নিয়ে যদি কোনও বাম বা কংগ্রেস নেতা তাঁকে বাংলার কোনও টিভি শো-তে বসতে বলেন, তিনি কি বসবেন? বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “দিল্লির জন পাঁচ বছরে একটাও সাংবাদিক বৈঠক করেননি। কারণ তিনি প্রশ্ন শুনতে ভয় পান। আর বাংলার মানুষ কয়েক বছর আগেই জাতীয় টিভি শো-তে মুখ্যমন্ত্রীকে দেখেছিলেন, তানিয়া ভরদ্বাজ নামের প্রেসিডেন্সির এক ছাত্রীর প্রশ্নের উত্তর না দিয়ে তাঁকে মাওবাদী বলে টিভি শো থেকে উঠে যেতে। ফলে এই সব চ্যালেঞ্জের কোনও মানে হয় না। মানুষ সব জানে।”

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...