DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Monday, March 11, 2019

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা মঙ্গলবারই


ওয়েবডেস্ক ,কলকাতা:সূত্রের খবর,গত সপ্তাহেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলনেত্রীর নির্দেশে ১২ জন শীর্ষ নেতৃত্বেকে নিয়ে নির্বাচনী কমিটি গঠন করেন। নির্বাচনের সমস্ত কাজকর্ম দেখাশুনা করবেন ওই কমিটির সদস্যরা৷জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছে ভোটের নির্ঘন্ট৷ সাত দফায় হবে ভোট৷ ১১ এপ্রিল ১৯ মে পর্যন্ত চলবে ভোট পর্ব৷আর ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ১২ সদস্যের নির্বাচনী কমিটির বৈঠক ডাকলেন। মঙ্গলবার কালীঘাটে বৈঠকে বসবেন দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই বৈঠকের পরই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন দলনেত্রী।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...