DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, April 02, 2019

মোদী বনাম দিদি ,সেই উত্তরবঙ্গেই- ৩ তারিখেই মাঠে নামছেন দিদি

ওয়েবডেস্ক, সিকন ডিজিটাল বাংলা : ৩ এপ্রিল বাংলায় জোড়া সভা মোদীর। প্রথমটি উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং দ্বিতীয়টি ব্রিগেডে। ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করবেন। কিন্তু নাহ! ৩ তারিখেই মাঠে নামছেন দিদি। সেই উত্তরবঙ্গেই। ফলে মনে করা হচ্ছে, বুধবার থেকেই দুম করে কয়েকশ ডিগ্রি বেড়ে যাবে বাংলার ভোটের তাপমাত্রা।বুধবার কোচবিহারের দিনহাটাতে সভা করবেন মমতা। বৃহস্পতিবার তাঁর সভা মাথাভাঙ্গায়। কোচবিহার কেন্দ্র এ বার এমনিতেই তৃণমূলের কাছে ‘প্রেস্টিজ ফাইট’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দোর্দণ্ডপ্রতাপ যুব নেতা নিশীথ প্রামাণিককে বহিষ্কারের পর গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন সুদর্শন এই নেতা। তাঁকে প্রার্থী করেছে বিজেপি। পর্যবেক্ষকদের মতে, এ বার কোচবিহারে মূল লড়াই দুই জার্সি বদল করা প্রার্থীর। তৃণমূল ত্যাগী নিশীথ যেমন বিজেপি-র তুরুপের তাস, ঠিক তেমনই তৃণমূল প্রার্থী প্রাক্তন বাম নেতা পরেশ অধিকারী। তাই কোচবিহারে জোড়া সভা করবেন মমতা।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...