বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক
নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই
যুবক।শুক্রবার সসস্ত্র সীমা বলের রানীডাঙ্গা ইউনিটের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের খবরের ভিত্তিতে বাগডোগরা সংলগ্ন বিহার মোরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করে এস এস বি। এস এস বি-র ৪১ নং ব্যটেলিয়নের বি এবংএফ এর যৌথভাবে এই অভিযান চালায়।
জাণা গিয়েছে ধৃত ব্যক্তিরা হলেন মহম্মদ জামসেদ, বাড়ি উত্তর দিনাজপুরের বরবিলা এলাকায়। অপর ব্যক্তির নাম দানায়েল লাকরা তার বাড়ি উত্তরদিনাজপুরের চোপড়ায়। ধৃতদের কাছ থেকে একটি ম্যাগাজিন সহ একটি নাইন এম এম পিস্তল উদ্ধার হয়। এঈ ঘটনার সঙ্গে আরও বড়ো কোন পাণ্ডার হাত রয়েছে কিনা তার
তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment