এপ্রিল ৫, ২০১৯,সিকন ডিজিটাল বাংলা : এ দিন ছিল ভোট কর্মীদের তৃতীয় দফার ট্রেনিং। সেখানেই তাঁরা কমিশন নিযুক্ত আধিকারিকদের থেকে জানতে চান, বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না? অভিযোগ, কমিশনের আধিকারিকরা এ ব্যাপারে কোনও নিশচয়তার কথা শোনাননি। জেলার রিটার্নিং অফিসারের কাছে লিখিত আশ্বাস চান ভোটকর্মীরা। কিন্তু তিনি তা দেননি বলেই অভিযোগ।প্রতি বুথে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন না থাকলে ভোট করা সম্ভব নয়। ‘নো সেন্ট্রাল ফোর্স, নো ডিউটি’ স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন রাজ্য সরকারি কর্মীরা। কোচবিহারের রামভোলা স্কুল এবং তুফানগঞ্জের এনএনএম হাই স্কুলে ব্যাপক বিক্ষোভ ছড়াল শুক্রবার ।
পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরে দেখা গিয়েছিল ভোটের পর এক প্রিসাইডিং অফিসার নিখোঁজ হয়ে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। এ নিয়ে রাজ্য রাজনীতিতে তুলকালাম পরে গিয়েছিল। ভোট কর্মীদের আশঙ্কা, কেন্দ্রীয়বাহিনী না থাকলে সুষ্ঠু ভাবে ভোট সম্ভব নয়। রাজ্য পুলিশের উপর তাঁদের কোনও আস্থা নেই বলেও জানিয়েছেন তাঁরা।
প্রশাসনের থেকে কোনও আশ্বাস না পেয়ে কোচবিহারের গুঞ্জুবাড়ি এলাকায় পথ অবরোধ শুরু করেন তাঁরা। শহরের ব্যস্ততম রাস্তায় অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়। এক সরকারি কর্মচারীর কথায়, “আমাদের মনে আছে পঞ্চায়েত ভোট। কেন্দ্রীয়বাহিনী বুথে না থাকলে ভোট করতে যাওয়া মানে নিজের মৃত্যু নিজে ডেকে আনা।”

No comments:
Post a Comment