DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, April 02, 2019

ভোটার লিস্টে আপনার নাম আছে তো!জেনে নিন মোবাইল থেকেই


ওয়েবডেস্ক, সিকন ডিজিটাল বাংলা : অনলাইনে মোবাইল ফোন থেকেই ভোটার লিস্ট পরীক্ষা করার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন। আর পদ্ধতিও বেশ সহজ। জাতীয় নির্বাচন কমিশন এবার একটা নতুন কর্মসূচি গ্রহণ করেছে ৷ যার নাম ‘ভিভিআইপি’অর্থাৎ- ভোটার ভেরিফিকেশন অ্যান্ড ইনফর্মেশন প্রোগাম। যাতে কোনও ভোটার আসন্ন সাধারণ নির্বাচন থেকে বাদ না পড়েন তার জন্যই এই ব্যবস্থা ৷কমিশনের তরফে জানানো হয়েছে, ‘ভিভিআইপি’ নামের ওই লিঙ্কে গিয়ে ভোটার নিজেই দেখে নিতে পারবেন, নির্বাচনী তালিকায় তাঁর নাম আছে কি না। নাম না থাকলে কী করতে হবে তার জন্য রয়েছে টোল ফ্রি নম্বর- ১৯৫০। সেখানে এসএমএস করেও বিস্তারিত বিবরণ পাওয়া যাবে।তিন ভাবে এসএমএস করা যাবে।

১। ECI <EPIC Number> <0 (for reply in English) or <1 (for reply in the regional language).

এই পদ্ধতিতে জানা যাবে ভোটার লিস্টে নাম ও কোন আসনের ভোটার।

২. ECIPS <EPIC Number>

এটির ক্ষেত্রে এসএমএস-এর মাধ্যমে জানা যাবে কোন ভোটগ্রহণ কেন্দ্রে যেতে হবে।

৩. ECICONTACT <EPIC Number>

এক্ষেত্রে এসএমএস করে বুথ লেভেল থেকে জেলা পর্যায়ের নির্বাচনী আধিকারীকের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর পাওয়া যাবে।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...