DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, April 02, 2019

রাজনৈতিক সংঘর্ষের বলি হলেন এক অশীতিপর বৃদ্ধা মা , আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনী ক্ষেত্র ।

শুভজিৎ পন্ডিতের রিপোর্ট ,সিকন ডিজিটাল বাংলা ,আলিপুরদুয়ার ; তৃণমূল কর্মিদের ধাক্কায় একজন বিজেপি কর্মির মায়ের মৃত্যুর অভিযোগ উঠল। এই ঘটনায় এদিন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ সোমবার বিকেল ৩ টে নাগাদ এলাকার বিজেপি কর্মি হরিদাস দাসের বাড়িতে চড়াও হয় ২০/২২ জন তৃণমূল কর্মি। তারা বিজেপি কর্মি হরিদাস দাসকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। কিন্তু হরিদাস বাধাদিলে তাকে মারধরে করার জন্য তেড়ে আসেন তৃণমূল কর্মিরা। সেই সময় হরিদাসবাবুর ৭৫ বছরের মা সুরবালা দাস এগিয়ে এলে বাধা দিতে গেলে তাকে ধাক্কা মেরে ফেলে দেন তৃণমূলের লোকেরা। সেই সময় সুরবালা দেবী মাটিতে পরে সংজ্ঞা হারিয়ে ফেলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এর পরই ঘটনার খবর পেয়ে নারারথলি ছুটে যান বিজেপির জেলা নেতারা। রাত সারে আটটা নাগাদ কুমারগ্রাম থানাতে এই ঘটনার লিখিত অভিযোগ জানান মৃতার ছেলে হরিদাস দাস। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিপ্লব নার্জিনারী, খোয়ারডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজ বসুমাতা সহ মোট চারজন তৃণমূল নেতার নামে থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বিজেপি। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন, “ ভোট শুরুর আগেই সন্ত্রাস শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মা মাটি ও মানুষের দল একজনকে মাকে খুন করল। এখন জেলার তৃণমূল নেতারা কি বলে তাই দেখব। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে মঙ্গলবার থেকে জেলা অশান্ত হয়ে উঠবে। অভিযুক্ত সকলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।” তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বিকার করেছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন শর্মা বলেন, “ একজন মায়ের মৃত্যু অবশ্যই দুঃখজনক ঘটনা। কিন্তু বৃদ্ধা অসুস্থ্য ছিল। সেই কারনে তার মৃত্যু হয়েছে। বিজেপির অভিযোগ সম্পূর্ন মিথ্যে , রাজনৈতিক উদ্দেশ্য প্রনদিত। আমরা বিজেপির মৃত্যু নিয়ে এই রাজনীতি করার প্রয়াসকে ধিক্কার জানাই। মারধর ধাক্কা ধাক্কির কোন ঘটনাই এদিন ঘটে নি।” কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিপ্লব নার্জিনারী বলেন, “ এলাকায় পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপি থেকে প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই রাগে বিজেপি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে ফাসাতে চাইছে। আমি এদিন সারাদিন বারোবিশাতে ছিলাম। ওই এলাকায় যাই নি।”

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...