DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, March 29, 2019

এটা পাড়া ক্রিকেট নয়, গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার এত বড় ভুল করলেন! লজ্জার বিষয়৷ ক্ষমাহীন ভুলের খেসারত দিতে হল দলকে৷

ওয়েবডেস্ক, সিকন ডিজিটাল বাংলা :পোস্ট ম্যাচ ইন্টারভিউতে কোহলি বলেন, ‘এটা পাড়া ক্রিকেট নয়, গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার এত বড় ভুল করলেন! লজ্জার বিষয়৷ ক্ষমাহীন ভুলের খেসারত দিতে হল দলকে৷ নিশ্চিত নো বল এড়িয়ে গেলেন আম্পায়ার৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও সমালোচনাই যথেষ্ট নয়!’২০১৯ এর আইপিএলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না! মেগা টুর্নামেন্টের সপ্তাহ ঘোরার আগেই জোড়া বিতর্কে তোলপাড় ক্রিকেটমহল৷সোমবার রাতে জয়পুরে বাটলারকে মানকাডিং আউট করেন অশ্বিন৷ স্পোটিং স্পিরিট ভুলে আইপিএলে প্রথমবার এমন রান আউট নিয়ে বিতর্ক৷ ক্রিকেটের রুলবুক মেনে আউট করলেও অশ্বিনের মানসিকতা নিয়ে ক্রিকেটমহলে জোর সমালোচনা চলছে৷ কেউ তাঁর পক্ষে কেউ বা বিপক্ষে৷ ঘটনার পর ৭২ ঘন্টা কেটে গেলেও মানকাডিং আউট নিয়ে বিতর্কের আঁচ এখনও থামেনি৷কাট টু বেঙ্গালরু৷ অশ্বিন বিতর্কের ছাই চাপা আগুন নেভার আগেই বৃহস্পতিবার আরও এক বিতর্কের জন্ম দিয়ে গেল দ্বাদশ আইপিএল৷ম্যাচ জিততে হলে মালিঙ্গার শেষ বলে আরসিবি’র দরকার ছিল ৭ রান৷ শেষ বলে ক্রিজে তখন তরুণ শিবম দুবে৷ম্যাচের ভাগ্য নির্ণায়ক সেই শেষ বলে রান খরচ না করে মুম্বইয়কে ৬ রানে ম্যাচে জেতান মালিঙ্গা৷আশ্চর্যজনকভাবে ম্যাচের শেষ বল করার সময় ওভারস্টেপ করেন মালিঙ্গা৷ উত্তেজক ম্যাচের সেই মুহূর্তটি মিস করেন অন-ফিল্ড আম্পায়ার৷ ভুল বুঝে ওঠার আগে অবশ্য মুম্বই দল সেলিব্রেশন করতে করতে মাঠ ছেড়ে ফেলেছে৷ পুরো ঘটনা জানতে পেরে মাঠেই মেজাজ হারিয়ে মাথা নাড়তে নাড়তে ক্ষোভ উগরে দেন বিপক্ষ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...