DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, March 06, 2019

অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে।

ওয়েবডেস্ক,দিল্লি, ৬ মার্চ : আজ আদালতের মূল বিবেচ্য বিষয় ছিল রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে সংবেদনশীল এই মামলার বিচার পক্ষগুলি নিজেরা আলোচনার মাধ্যমে মেটাতে পারে কি না। আজকের শুনানি শুরু হতেই বিচারপতি এস এ বোবদে বলেন, "এই মামলার সঙ্গে ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে। আমরা পরিস্থিতির সঙ্গে অবগত। এই মামলায় মধ্যস্থতার দরকার আছে। তবে মধ্যস্থতা চলাকালীন কোনও রকম সংবাদ প্রকাশ করা যাবে না সংবাদমাধ্যমে।"


বিচারপতি এস এ বোবদে আরও বলেন, "ইতিহাসের উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। কে রাজা ছিল, কে দখল করেছিল, প্রথমে মন্দির না মসজিদ, এসব ইতিহাস। আমরা বর্তমান পরিস্থিতির সঙ্গে অবগত। আমাদের এই বিবাদের মীমাংসা করতে হবে। সকলকে নিয়েই তা সম্ভব।" এর আগে ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে বলা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে ৬ মার্চ। পাশাপাশি আদালত জানিয়েছিল, দুই পক্ষের সম্পর্ক ভালো হওয়াই কাম্য। আজ শীর্ষ আদালত সিদ্ধান্ত নিল যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মধ্যস্থতার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হবে। সব পক্ষকেই মধ্যস্থতাকারীদের নাম প্রস্তাব করতে বলেছে শীর্ষ আদালত। সেই প্রস্তাব খতিয়ে দেখে মধ্যস্থতাকারীদের নাম চূড়ান্ত করবে প্রধান বিচারপতির বেঞ্চ।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...