DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, March 06, 2019

বিজয় শঙ্করদের দাপটে নাগপুরে দুরন্ত জয় টিম ইন্ডিয়ার

ওয়েবডেস্ক,নাগপুর: কিং কোহলির ব্যাট। আর বিজয়শঙ্করের তারুণ্যের জোশ। নাগপুরে জিতে একদিনের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। বিদর্ভের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ ওভারে ৮ রানে জয় ছিনিয়ে নিল কোহলি ব্রিগেড।স্টয়নিস আর জাম্পাকে তুলে নিয়ে বল হাতে জয়ের অন্যতম নায়ক বিজয় শঙ্কর। তার আগে ব্যাট হাতেও ৪৬ রান করে যান তামিল অলরাউন্ডার।


 মঙ্গলবারের জামথায় বাকিটা বিরাট ম্যাজিক। ১১৬ রান করে একা অধিনায়কই দলকে আড়াইশোর দোরগোড়ায় পৌঁছে দেন। ওয়ান-ডে কেরিয়ারে ৪০-তম সেঞ্চুরি করলেন কোহলি। সবমিলিয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে ৬৫ সেঞ্চুরি। সামনে শুধু পন্টিংয়ের ৭১ আর সচিনের ১০০ সেঞ্চুরির মাইলস্টোন। ম্যান অফ দ্য ম্যাচ এদিন তাই বিরাটকে বাছতে খুব একটা সমস্যা হয়নি ৷

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...