DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Thursday, March 07, 2019

যুবতির ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার

ওয়েবডেস্ক,কলকাতা, ৭ মার্চ :জানা গেছে, যুবতিকে শশী তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু যুবতি তাতে রাজি ছিল না। যুবতি অরাজি হওয়ায় তাঁর ফেসবুক প্রোফাইল থেকে ছবি ডাউনলোড করে সেগুলি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় শশী। অভিযোগকারিণী বিষয়টি জানতে পারলে শশীকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেন।

 কিন্তু এরপরও সে অন্য একটি প্রোফাইল থেকে তাঁর উপর নজর রাখত। এমন কী তাঁর সঙ্গে যোগাযোগ করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। অগত্যা লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতি।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে লেকটাউন থানার বাসিন্দা ওই যুবতির সঙ্গে আলাপ হয় বর্ধমানের বাসিন্দা শশী কুমার পান্ডের। ফেসবুকে দু'জনের বন্ধুত্ব হয়। ভারতীয় দণ্ডবিধির  ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গতকাল ওই যুবককে বর্ধমান থেকে গ্রেপ্তার করে পুলিশ। 



No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...