DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, March 08, 2019

রাফালে নথি কীভাবে চুরি হল? দেশে কি তামাশা চলছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েবডেস্ক, ৪ মার্চ :রাফালে সংক্রান্ত শুনানি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে এনিয়ে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বক্তব্য, অপেক্ষা করুন। আসন্ন নির্বাচনেই স্পষ্ট হয়ে যাবে চুরির নেপথ্যে কী কাজ করেছে।বুধবারই সুপ্রিম কোর্টে রাফালে সংক্রান্ত শুনানি চলাকালীন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানিয়েছিলেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে উধাও হয়ে গিয়েছে রাফালের নথি। নর্থ ব্লকের মতো সুরক্ষার বলয়ে থাকা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে এই চুরি কাণ্ডের কথা শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। কী পদক্ষেপ করা হয়েছে, শীর্ষ আদালতের বিচারপতিদের এই প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, তাঁরা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে তদন্ত করা হচ্ছে। এনিয়ে বিরোধীরাও কম কটাক্ষ করেননি।




 বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধেবেলা নবান্ন থেকে এনিয়ে আরও সুর চড়ান । বলেন, ‘চৌকিদারের ঘর থেকেই রাফালে নথি চুরি হয়েছে। নিজেদের জিনিস সুরক্ষিত রাখতে পারে না, এরা আবার দেশ চালাবে কীভাবে?’  মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তুলেছেন, রাফালের নথি চুরি নিয়ে কি এফআইআর হয়েছে। রাফালে নথি লোপাট নিয়ে যে কেন্দ্র বিরোধী অস্ত্রে আরও শান দিচ্ছে তৃণমূল, তা ফের স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট এবং মৌখিক বক্তব্যে।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...