DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, March 08, 2019

‘বড় আশা করে’ইন্দ্রাণীর ‘গানের গুঁতোয়’ সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

ওয়েবডেস্ক, ৪ মার্চ : ফেসবুকে সম্প্রতি প্রকাশ পেয়েছে অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের একটি ভিডিও। কোনও একটি অনুষ্ঠানের মঞ্চে ভিডিওটি তোলা হয়েছে। প্রিয় অভিনেত্রী স্টেজে লাইভ গান গাইছেন, আর অনুরাগীরা তা ক্যামেরাবন্দি করবেন না, তাও কি হয়? অতএব, তোলা হয়েছিল ভিডিও। সেই ভিডিও ছড়িয়ে পড়ে ওয়েবদুনিয়ায়।‘কলঙ্কিনী রাধা’ গেয়ে ট্রোলড হয়েছিলেন রানি রাসমণিখ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নেটিজেনরা তখন তাঁকে ‘বেসুরো কন্ঠী’ বলতেও রেয়াত করেননি৷ তাঁর গান শুনে নেটিজেনদের অনেকেই তাঁর সংলাপ নকল কর বলছিলেন ‘রক্কে করো রগুবীর’৷
***ভিডিও টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন**



 রবি ঠাকুরের ‘বড় আশা করে’ গানটি গেয়েছিলেন তিনি। শুরু থেকেই সুর, তাল, লয়ের কোনও ঠিক-ঠিকানা ছিল না অভিনেত্রীর গানে। আর তারপর যা শুরু হল,  একেবারে “গানের গুষ্ঠির ষষ্ঠীপুজো”। তাদের অভিযোগ, ‘বড় আশা করে’-র মতো একটি  পর্যায়ের রবীন্দ্রসংগীতকে হাস্যস্পদ করে ছাড়লেন ইন্দ্রাণী। তাঁর ‘গানের গুঁতোয়’ গানের প্রাণ বা আবেগ তো স্টেজ ছেড়ে পালালোই, উলটে স্টেজে ইন্দ্রাণীর রবীন্দ্র সংগীতের আধুনিকীকরণের ঠেলায় গোটা ভিডিওটাও দেখার জো রইল না। ফলে একপ্রকার বিরক্ত হয়েই একের পর এক সমালোচনামূলক কমেন্ট পড়তে থাকে ভিডিওয়।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...