DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, March 08, 2019

আন্তর্জাতিক নারী দিবস ,জেনে নিন এই বিশেষ দিনের ইতিহাস ও গুরুত্ব

সারা বিশ্ব জুড়েই আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে প্রথম আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) হিসেবে ঘোষণা করে। প্রথম ১৯০৯ সালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ওই বছর ২৮ ফেব্রুয়ারি প্রথম আমেরিকায় নারী দিবস (National Woman's Day) উদযাপন করা হয়েছিল।রাশিয়ান মহিলারাও প্রথমবার ২৮ ফেব্রুয়ারি ‘রুটি ও শান্তি'র দাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করে প্রথম বিশ্বযুদ্ধের বিরোধিতা করেন। ইউরোপের নারীরা ৮ মার্চ শান্তি বিষয়ক কার্যক্রমকে সমর্থন করে বিশাল মিছিলে নামেন।

প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস । প্রতিবারের মতোই একটি নির্দিষ্ট থিম রয়েছে এই বিশেষ দিনের। এইবছর নারী দিবসের থিম হল #ব্যাল্যান্সফরবেটার (#Balanceforbetter)। অর্থাৎ এইবছর নারী দিবসে জেন্ডার ব্যালেন্স বা লিঙ্গ ভারসাম্য তৈরির উপরেই জোর দেওয়া হবে। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়।  

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...