DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, April 03, 2019

কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে সোনা চোর বলে তোপ দাগলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সিকন ডিজিটাল বাংলা :বুধবার কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে জনসভা করতে শীতলখুচিতে গিয়েছিলেন অভিষেক। সেই সভা থেকে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী বলেন, “গত চার বছরে যাকে কোচবিহারে দেখা যায়নি, যে শুধু কলকাতা আর বাংলাদেশে দু’নম্বরি কারবার করে বেড়িয়েছে, তাকে বিজেপি প্রার্থী করেছে।” এরপরই অভিষেক বলেন, “আলিপুরদুয়ারে সোনার দোকান লুঠের ঘটনায় প্রধান অভিযুক্তকে প্রার্থী করেছে বিজেপি। পচা পদ্মের এমন জাদু, যোগ দিলে চোরই সাধু।”কোনও রাখঢাক নেই। একদম সোজাসুজি আক্রমণ। একদা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা এ বারের লোকসভা ভোটে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে সোনা চোর বলে তোপ দাগলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছবি ব্যবহার করেই নিশীথ নেতা হয়েছিলেন বলে তোপ দাগেন অভিষেক। জনসভা থেকে স্পষ্ট বলেন, “পরেশ অধিকারীকে নয়। ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে।”

2 comments:

  1. Kolkata airport e kar bou sona smuggling case e dhora kore6ilo?

    ReplyDelete
    Replies
    1. Bolchilam...J seta kintu proman hoy ni...Aiport a kendriyo sorkar er sena thaka sotteo kintu proman ante pare ni bjp..Eta mathay rakhben

      Delete

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...