DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, April 03, 2019

মোদীর মমতা বন্দ্যোপাধায়ের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শিলিগুড়ির সভায়

সিকন ডিজিটাল বাংলা : এদিন শিলিগুড়ির সভায় বক্তব্য শুরুই করলেন সেই ‘দিদি’ সম্বোধন দিয়ে। বললেন, ”দিদির সরকার ডুবতে চলেছে।” অতীতে রাজ্যে এসে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ সম্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেন্দ্রীয় প্রকল্পের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই দিলেন- ‘স্পিড-ব্রেকার’।এরপরেই চলে যান চিটফান্ড প্রসঙ্গে। আক্রমণ অবশ্য তেমন তীব্র ছিল না। ক্ষণিকের মধ্যেই অবশ্য তিনি চলে যান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রসঙ্গে। কৃষকদের কেন্দ্রীয় অনুদান প্রসঙ্গে। আর তারই সূত্র ধরে মোদীর আক্রমণ, ”দিদি তো দিদি হ্যায়। সব কেন্দ্রীয় প্রকল্পে ব্রেক লাগিয়ে দিয়েছেন। তিনি স্পিড-ব্রেকার। গরিবের জন্য প্রকল্প এই রাজ্যে কাজে লাগানো হচ্ছে না।”মোদী বলেন, অন্য রাজ্যের মতো বাংলায় উন্নয়ন হয়নি। মমতার সরকার গরিবদের টাকা লুঠ করছে। চিটফান্ডের মাধ্যমে লুঠ করা হয়েছে। বিজেপি রাজ্য থেকে ‘স্পিড-ব্রেকার’ সরে যাওয়ার অপেক্ষায় আছে।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...