DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, April 03, 2019

মমতা বন্দ্যোপাধ্যায়ের নৌকা ডুবতে চলেছে-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিকন ডিজিটাল বাংলা :শিলিগুড়ি থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সভামঞ্চে দাঁড়িয়ে প্রথমে বাংলাভাষায় আগত কর্মী-সমর্থকদের স্বাগত জানান তিনি। বক্তব্যের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধায়ের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী।বললেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের নৌকা ডুবতে চলেছে,এত লোক দেখেই তা বোঝা যাচ্ছে।এদিন শিলিগুড়ির সভায় বক্তব্য শুরুই করলেন সেই ‘দিদি’ সম্বোধন দিয়ে। বললেন, ”দিদির সরকার ডুবতে চলেছে।” তবে কেন্দ্রীয় প্রকল্পের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই দিলেন- ‘স্পিড-ব্রেকার’।শিলিগুড়ির সভা থেকে মোদী এ দিন তাঁর নিজস্ব কেতায় পাল্টা প্রশ্ন তোলেন, “আচ্ছা বলুন তো পাকিস্তানে ঢুকে যে জঙ্গি মারা হয়েছে, আপনারা খুশি কিনা?” ভিড়ের মধ্যে দু’হাত তুলে সমস্বরে জবাব আসে, “হ্যাঁ খুশি!” ফের প্রশ্ন তোলেন মোদী,-“আমি ঠিক করেছি, না ভুল করেছি?” উত্তর আসে, “ঠিক, ঠিক”। আবারও প্রশ্ন মোদীর-“আপনাদের গর্ব হচ্ছে তো?” ততোধিক উল্লাসের সঙ্গেই উত্তর মেলে, “হ্যাঁ হচ্ছে!”

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...