ওয়েবডেস্ক :সোমবার রাতে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো চারটি বাইক এবং তিনটি গাড়িতে ধাক্কা মারেন টেলি অভিনেত্রী রুহি শৈলেশকুমার সিং। পুলিশ জানিয়েছে, মারাত্মক ভাবে ভেঙেচুরে গিয়েছে ওই সাতটি গাড়িই। মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছে, বছর তিরিশের ওই অভিনেত্রী প্রচণ্ড স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো সাতটি গাড়িতে পরপর ধাক্কা মারেন তিনি।খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। সে সময় রুহি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এমনকী পুলিশদের সঙ্গে তিনি অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন রুহি। উল্টে পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, পুলিশই নাকি তাঁকে হেনস্থা করেছে। যদিও স্থানীয়দের অভিযোগ, তাঁদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন রুহি সিং।দেখুন সেই ভিডিও।
Tuesday, April 02, 2019
Home
/
Unlabelled
/
মদ্যপ অবস্থায় তীব্র গতিতে গাড়ি চালিয়ে পরপর সাতটি গাড়িতে ধাক্কা মারলেন টেলিভিশন অভিনেত্রী-দেখুন সেই ভিডিও।
মদ্যপ অবস্থায় তীব্র গতিতে গাড়ি চালিয়ে পরপর সাতটি গাড়িতে ধাক্কা মারলেন টেলিভিশন অভিনেত্রী-দেখুন সেই ভিডিও।
About CCON24X7NEWS
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক
বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...

No comments:
Post a Comment