DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, April 02, 2019

সকাল থেকে দুপুর পর্যন্ত দাপিয়ে বেড়ালো একটি অপ্রাপ্ত বয়স্ক বাইসন।



দেবাশিষ দত্ত,পারডুবি ,সিকন ডিজিটাল বাংলা : ঘোকসাডাঙ্গা সহ কোচবিহার জেলায় লোকসভা নির্বাচন আসন্ন । প্রচারে ব্যাস্ত সবাই । তারই মাঝে মঙ্গলবার সাতসকালে মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা এলাকার লোকালয়ে ঢুকে পড়ে একটি অপ্রাপ্ত বয়স্ক বাইসন। সকাল থেকে দুপুর পর্যন্ত দাপিয়ে বেড়ালো রুইডাঙ্গা ও ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ।শেষ পর্যন্ত বনদপ্তরের কর্মীরা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে জঙ্গলে পাঠাতে সক্ষম হন । বাইসনের আক্রমণে আহত হন এমন মিঞা ও জমসের মিঞা । বাইসনের মুখের সামনে পড়ে যায় জনৈক বাসিন্দা মুন্সীর আলী। উপস্থিত বুদ্ধির জেরে বাইসনের সিং দুটি ধরে খুটির মাঝে ফেলে রেখে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মুন্সীর আলী।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...