দেবাশিষ দত্ত,সিকন ডিজিটাল বাংলা ,পারডুবি,১৪ই মার্চ :- নির্বাচন ঘোষণার পরেই মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি ঘোকসাডাঙ্গা সহ নানা স্থানে শুরু হয়েছে ভোট নিয়ে গ্রাস রুট তথা নীচু স্তর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভোট নিয়ে আলোচনায় ব্যাস্ত । কি করে রণকৌশল করবে তার তোড়জোর শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে । চায়ের দোকানে বসে বা পানের দোকানে দাঁড়িয়ে যেসমস্ত লোকেরা রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না, চা পান খেয়ে বাড়ি ফিরতো, কিন্তু ভোটের দিন ঘোষণা হওয়ার পরদিনই সবাই খবরের কাগজ দেখে ভোট নিয়ে আলোচনায় মেতে উঠেছে কিংবা চর্চা শুরু করে দিয়েছে ভোটের ইশু নিয়ে । আলোচনায় উঠে আসছে পুনওয়ামালা কান্ড,বালাকোট কান্ড,মোদীর বিভিন্ন কর্মসূচি,রাস্তাঘাটের উন্নয়ন ইত্যাদি নানা বিষয়ের পর্যালোচনা শুরু হয়ছে জনমানসে । নাম প্রকাশে অনিচ্ছুক এক পারডুবির বাসিন্দা জানানযে দিদি এত রাস্তাঘাট ও গ্রাম বাংলার এত উন্নয়ন করেছে তাতে ভয় কিসের ভোটে ? পাশাপাশি আরেকজন বলেনযে মোদী দেশ জুড়ে যে উন্নয়নের প্রসার ঘটিয়েছে তার যোগ্য জবাব ইভিএমে মিলবে । এজন্য অপেক্ষা করতে হবে ২৩ শে মে পর্যন্ত । কে শেষ হাসি হাসে সমস্ত জল্পনা কল্পনার আবসান ঘটিয়ে তাই এখন দেখার । অবশেষে ভোটের দিন ঘোষণার পরদিন থেকেই ভোট নিয়ে শুরু হয়েছে ভোট নিয়ে চর্চা । তৃণমূলের দলীয় কার্যালয়ে সোমবার দেখা গেল অন্যান্য দিনের তুলনায় দলীয় কর্মী সমর্থকদের সমাগম ।পাশাপাশি বিজেপির কর্মীরাও ঐক্যবদ্ধ হয়ে আলাপ আলোচনায় বসেছে । ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় কার্যালয় গুলিতে দলীয় সমর্থকদের আনাগোনা শুরু হয়েছে ।এছাড়াও ইতিমধ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ভোটকে কেন্দ্র করে শুরু করেছে বিভিন্ন পোস্ট । এরই মধ্যে প্রশাসনিক তৎপরতা একদম তুঙ্গে তা একপ্রকার বলা যায় । পুলিশ মুখ খুলছে না । পুলিশের এক আধিকারিক জানান বিভিন্ন রিপোর্ট আসছে , সেগুলি ডেসপ্যাচ করা,ফোর্সদের রাখা,সবরকম ব্যবস্থার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে প্রশাসনের । একই চিত্র দেখা গেল বিডিও অফিসেও। এক কথায় বলা যায় প্রশাসনিক তৎপরতা চরমে ।
Thursday, March 14, 2019
Home
/
Unlabelled
/
নির্বাচন ঘোষণার পরেই মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি ঘোকসাডাঙ্গা সহ নানা স্থানে শুরু হল গ্রাস রুট ।
নির্বাচন ঘোষণার পরেই মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি ঘোকসাডাঙ্গা সহ নানা স্থানে শুরু হল গ্রাস রুট ।
About CCON24X7NEWS
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক
বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...


No comments:
Post a Comment