DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, March 15, 2019

বিরাটের এই দল বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি তো?

ওয়েবডেস্ক : বিশ্বকাপের আগে আর কোনও ম্যাচ পাবে না ভারত। মাঝে অবশ্য আইপিএল খেলবেন কোহলিরা। কিন্তু আইপিএল-এর পারফরম্যান্স তো আর বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরো সিরিজ পর্যালোচনা করলে হারের পেছনে বেশ কয়েকটা কারণ উঠে আসছে। ব্যাটিং, বোলিং সব বিভাগেই দুর্বলতা চোখে পড়ল।কেবলমাত্র বিরাট কোহলি ধারাবাহিক খেলছেন। কিন্তু একা কোহলির উপর ভরসা করলে তো চলবে না। কারণ তিনিও কোনও ম্যাচে ফ্লপ করবেন। যেমনটা হলো কোটলাতে। আর গত কয়েক বছরের ভারতের জয়ের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, যখনই টপ থ্রির মধ্যে অন্তত দুজন ভালো রান করেছেন, ভারত জিতেছে।প্রথমে আসা যাক ওপেনিং জুটিতে। রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটি কোনও ম্যাচে সুপারহিট, তো কোনও ম্যাচে সুপার ফ্লপ। কোটলায় যেমন রোহিত রান পেলেন, কিন্তু ধাওয়ান পেলেন না। পুরো সিরিজে একমাত্র মোহালিতে দেখা গিয়েছে দুজনকেই রান পেতে। বিশ্বকাপে এই ফর্ম চললে কিন্তু সমস্যা হবে। তৃতীয় ওপেনার হিসেবে লোকেশ রাহুলকে ভাবা হলেও তাঁর অবস্থাও তথৈবচ।এই সিরিজে ভারত সবথেকে বেশি ভুগলো অল রাউন্ডারের অভাবে। বিজয় শঙ্কর ব্যাটটা যত ভালো করেন, বলটা নয়। অন্যদিকে জাদেজা আবার বল ও ফিল্ডিংয়ে নির্ভরতা দিলেও ব্যাট হাতে রান পাননি। হার্দিক পান্ড্য চোটের জন্য খেলতেই পারলেন না। বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা খুব দরকার। কারণ এই অল রাউন্ডারের অভাবে চাপ পড়েছে ভারতের বোলিং লাইন আপেও।মিডল অর্ডার। ভারতীয় ব্যাটিং লাইন আপের চার নম্বর জায়গার জন্য ব্যাটসম্যান এখনও ঠিক হলো না। কখনও রায়ুডু, কখনও দীনেশ কার্তিক, কখনও ঋষভ পন্থ, আবার কখনও বিজয় শঙ্করকেও খেলানো হয়েছে চার নম্বরে। এই সিরিজে কার্তিককে সুযোগ না দিয়ে নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপে তাঁকে চার নম্বর হিসেবে দেখা হচ্ছে না। রায়ুডুকে পরপর খেলিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু শেষ ১০ ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে শেষ দুই ম্যাচে তাঁকেও রাখা হয়নি দলে। ঋষভ পন্থ এখনও টি টোয়েন্টি ক্রিকেটের মোড থেকে বেরিয়ে আসতে পারেননি। প্রতি ম্যাচে নেমেই যে মারা যায় না, সেটা তাঁর বোঝা উচিত। কিন্তু এখনও পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে দেখা গেল না তাঁকে। বিজয় শঙ্কর যখনই সুযোগ পেয়েছেন, রান করেছেন, কিন্তু তিনি যে চার নম্বরে নিশ্চিত, সেটা বলা যাবে না।সব শেষে বলতে হবে ম্যানেজমেন্টের অতিরিক্ত পরীক্ষা-নীরিক্ষাকে। যে জায়গায় খামতি রয়েছে, সেটা নিয়ে পরীক্ষা চলতেই পারে। কিন্তু তাই বলে সেট বোলিংকে যেভাবে বারেবারে বদলানো হলো, তার প্রভাব পড়ল বোলারদের উপরেও। একটা নির্দিষ্ট আক্রমণ ঠিক করে তাঁদেরকেই আরও ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলে হয়তো ভালো হতো।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...