সিকন ডিজিটাল বাংলা :দেবীনগর কালিবাড়িতে পূজো দিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীপদে মনোনয়নপত্র দাখিল করলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী দীপা দাসমুন্সী। রায়গঞ্জ কর্নজোড়ায় উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে জেলা নির্বাচন আধিকারিকের কাছে মনোনয়ন পত্র দাখিল করলেন ইউপিএ সরকারের প্রাক্তন মন্ত্রী দীপা দাসমুন্সী।
H¢ce কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সীর সাথে ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, ছিলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক তাদের প্রার্থী দীপা দাসমুন্সীকে সামনে রেখে সুবিশাল র্যালি করে রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের দেবীনগর থেকে মিছিল শুরু করে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে ভোটের প্রচারও করলেন কংগ্রেস কর্মীরা। এরপর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তসহ কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করলেন প্রিয়জায়া দীপা দাসমুন্সী।

No comments:
Post a Comment