ওয়েবডেস্ক ,কলকাতা, ১৩ মার্চ : কার্যত আরও বড় প্রাপ্তি হয়ে গেল তাঁর। টিকিট দিয়ে দিয়েছেন দিদি। জিততে পারলেই দিল্লি।মঙ্গলবার দুপুরে কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ৪২টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকা ঘোষণা হওয়ার পর কোচবিহারের প্রার্থীর নাম দেখে তৃণমূলের অনেকেই চুপিসারে বলতে শুরু করেছেন, একজনের প্রাপ্তি যোগ লেগেই রয়েছে। অন্য জনের হারানোর।পরেশ অধিকারী আর পার্থপ্রতিম রায়। পার্থকে সরিয়ে এ বার উত্তরবাংলার এই আসনে মমতা টিকিট দিয়েছেন প্রাক্তন বাম নেতা পরেশ অধিকারীকে।এক সময় তিনি ছিলেন উত্তরবঙ্গের বাম আন্দোলনের দোর্দণ্ডপ্রতাপ নেতা। মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন খাদ্য দফতরেরও। কিন্তু কোচবিহারের সেই পরেশ অধিকারী কয়েক মাস আগেই নাম লিখিয়েছিলেন তৃণমূলে। শুধু নাম লেখানো তো নয়, শিবির বদলাতেই প্রাপ্তি যোগ হয়েছিল তাঁর। বাঘ আঁকা লাল পতাকা ছেড়ে তৃণমূল ভবনে এসে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিয়েছিলেন একদা ফরোয়ার্ড ব্লক নেতা পরেশ।
Wednesday, March 13, 2019
পরেশের অধিকারীর প্রাপ্তি যোগ লেগেই রয়েছে
About CCON24X7NEWS
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক
বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...


No comments:
Post a Comment