DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, March 13, 2019

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বললেন ‘মমতার সেন-সেশনাল উপহার’

ওয়েবডেস্ক ,আসানসোল ,১৩ মার্চ :এ দিন দুপুরে কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা গিয়েছে, বাবুলের বিরুদ্ধে মমতা প্রার্থী করেছেন অভিনেত্রী মুনমুন সেনকে। আর এটাকেই উপহার হিসেবে দেখছেন বাবুল। টুইট করে বাবুল লিখেছেন, “আসানসোলের ভোটে মমতাজি আমাকে সব সময় সেন-সেশনাল প্রতিপক্ষই উপহার দেন।”গতবার বাবুলের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল দোলা সেনকে। আর এ বার মুনমুন সেন। সেটাকেই সেন-সেশনাল বলেছেন বাবুল। মুনমুন সেন গতবার বাঁকুড়া থেকে জিতেছিলেন। কিন্তু বাঁকুড়ার তৃণমূল জেলা নেতৃত্ব তাঁকে নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। মুনমুনকে যে আর বাঁকুড়ায় দিদি দাঁড় করাবেন না, তা অনেক দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তাঁকে যে আসানসোলে পাঠানো হবে এ কথা বোধহয় তৃণমূলের উপরের সারির অনেক নেতাও আন্দাজ করতে পারেননি।পর্যবেক্ষকদের মতে, আসানসোলে আর কাউকে প্রার্থী খুঁজে না পেয়ে বাধ্য হয়েই মুনমুন সেনকে দাঁড় করিয়েছে তৃণমূল। দলের ভিতরকার কাজিয়ার জন্যই সেখানে স্থানীয় নেতাদের দাঁড় করাননি দিদি।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...