***মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার তোরসা নদী থেকে । কিভাবে মৃত্যু তা নিয়েই উঠছে প্রশ্ন***
সোমবার
বিকেল থেকে নিখোঁজ থাকা এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ মঙ্গলবার বিকেলে উদ্ধার হল
কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদী থেকে। মৃত এই পরীক্ষার্থীর নাম শান্তনু ভট্টাচার্য। তাঁর বাড়ি কোচবিহার শহরের রবীন্দ্র নগর এলাকায়।
কিভাবে
মৃত্যু ঘটলো শান্তনুর তা নিয়ে তদন্ত চাইছে শান্তনুর পরিবার। এই ঘটনায় শোকের ছায়া ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
কোচবিহার শহরের বিবেকানন্দ
বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র ছিল সান্তনু।এবারের মাধ্যমিক পরীক্ষায় বসবার
কথা ছিল তার। কিন্তু তার আগেই কিভাবে তার এই পরিণতি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে
নানা মহলে।
শান্তনুর পরিবার সূত্রে
জানা গিয়েছে
গতকাল বিকেল সাড়ে
চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেনি সান্তনু। গতকাল রাতেই কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি মিসিং ডায়েরি ও করে শান্তনুর পরিবারের
লোকজন।
এদিন বিকেলে কোচবিহার
শহরের তোরসা নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি মৃতদেহ ভেসে থাকতে। এরপরে খবর যায় শান্তনুর পরিবারে। খবর দেওয়া হয় পুলিশকে। কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
মৃতের পরিবারের বক্তব্য
তাদের সন্দেহ কেউ শান্তনু কে খুন করেছে। মৃত দেহে আঘাতের চিহ্ন ছিল বলে
মৃতের পরিবার থেকে দাবি করা হয়েছে।
এদিন তোরসা নদীর ধারে
মৃতদেহ নদী থেকে উদ্ধারের সময় কান্নায় ভেঙে পড়ে শান্তনুর পরিবারের লোকজন।
শান্তনু বাবা ব্রজগোপাল
ভট্টাচার্য্য জানিয়েছেন
``কিভাবে ছেলের এই পরিনতি
হলো কিছুই বুঝতে পারছি না গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, দরকারে পুলিশ কুকুর এনে
তদন্ত করা হোক।``
বিস্তারিত জানতে চোখ রাখুন- CCON DIGITAL BANGLA -র পর্দায় ।
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের Youtube চ্যানেল:- ccon digital bangla 24


No comments:
Post a Comment