DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, February 05, 2019

প্রিয় শিক্ষকের বদলি রুখতে আন্দোলনে নামল প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা

**প্রিয় শিক্ষকের বদলি রুখতে আন্দোলনে নামল প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা**




স্কুলের প্রিয় শিক্ষকের বদলির নির্দেশ এসেছে,নির্দেশ পেয়ে স্কুলে রিলিজ নিতে গিয়েছিলেন সেই শিক্ষক। কিন্তু স্কুলের খুদে পড়ুয়ারা তাদের প্রিয় স্যারকে কিছুতেই ছাড়তে চাইছে না। শিক্ষকের বদলি রুখে দিতে আন্দোলনে ছাত্র ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের  উত্তর পারোকাটা মহেশতলা নিউ প্রাথমিক বিদ‍্যালয়ে । 
বিদ‍্যালয়ের শিক্ষক বাবন দাসের বদলির ওর্ডার আসে পাশ্ববর্তী পারোকাটা আর আর প্রাথমিক বিদ‍্যালয়ে। কিন্তু এই বদলির প্রতিবাদে মঙ্গলবার বিদ‍্যালয়ের খুদে পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা  বিক্ষোভে শামিল হন ।   তারপর স্কুলের পঠনপাঠন বন্ধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা সহ অভিভাবকরা।
 ঘটনাস্থলে পৌছায় ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। অভিভাবক রা বলেন, বাবন দাস খুবই দায়ীত্ব বান শিক্ষক এবং খুব যত্ন সহকারে বাচ্চাদের পড়ান আমরা কোনোমতেই শিক্ষক বাবন দাসের বদলি মেনে নেব না । এই বিষয়ে শিক্ষক বাবন দাস জানান যে নয় বছর ধরে এই বিদ‍্যালয়ে শিক্ষকতা তিনি শিক্ষকতা করছেন তাই সবার সাথে একটা হৃদ্দতা তৈরি হয়ে গিয়েছে।  কিন্ত শিক্ষার স্বার্থে  বদলির নির্দেশ এসেছে এবং আমাকে সেই নির্দেশ মানতে হবে।

এদিন খুদে পড়ুয়ারা রীতিমতো প্ল্যাকার্ড হাতে তাদের প্রিয় স্যারকে কিছুতেই বিদ্যালয় ছাড়তে দেবেন না বলে স্লোগান তোলেন।




বিস্তারিত জানতে চোখ রাখুন- CCON DIGITAL BANGLA -র পর্দায় ।
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের Youtube চ্যানেল:- ccon digital bangla 24

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...