** দোষীদের গ্রেফতারের দাবীতে ভাঙ্গা মোটর বাইক রাস্তায় ফেলে পথ অবরোধ শুরু হয়েছে ভেটাগুড়িতে **
দোষীদের গ্রেফতারের দাবীতে ভাঙ্গা মোটর বাইক রাস্তায় ফেলে পথ অবরোধ শুরু হয়েছে ভেটাগুড়িতে। গতকাল বিকালে দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়ির মহাকালধামে তৃণমূলের খুলি বৈঠকে বোমাবাজি ও হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। পুড়িয়ে দেওয়া হয় একটি টোটো। ভাঙচুর করা হয় বেশ কিছু মোটর বাইক। বোমাবাজি করে ওই খুলি বৈঠকের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ভেটাগুড়ির মহাকাল ধাম।আজ সকালে গতকালের হামলায় দোষীদের গ্রেফতারের দাবীতে ভেটাগুরিতে দিনহাটা- কোচবিহার রাজ্য সড়কে ভাঙচুর হওয়া বাইক গুলি ফেলে সকাল থেকে পথ অবরোধে নামেন তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের কর্মী সমর্থকরা।
বিস্তারিত জানতে চোখ রাখুন- CCON DIGITAL BANGLA -র পর্দায় ।
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের Youtube চ্যানেল:- ccon digital bangla 24


No comments:
Post a Comment