*** মাধ্যমিক পরীক্ষার্থী শান্তনু হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল কোচবিহার প্রতিবাদী ছাত্র সমাজের ***
সোমবার বিকেলে বাড়ি থেকে সেই যে বের হয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেটি তারপর আর বাড়ি ফেরা হয়নি। মঙ্গলবার বিকেলে তোরসা নদী থেকে উদ্ধার হয় শান্তনুর মৃতদেহ।সেই থেকে গোটা পরিবারে এখন শুধুই হাহাকার আর কান্নার রোল। গোটা এলাকা শোকে বিহ্বল। কিন্তু কারা এই খুনের ঘটনায় জড়িত কেনই বা শান্তনু কে খুন করা হলো, এসব প্রশ্ন তুলে এবং দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সন্ধ্যা বেলা কোচবিহার শহরের প্রাণকেন্দ্র দাস ব্রাদার্স মোড় থেকে মোমবাতি মিছিল বের করে কোচবিহার জেলা প্রতিবাদী ছাত্র সমাজ ।
এই শান্তনু হত্যাকাণ্ডে পুলিশ গ্রেপ্তার করেছে এক যুবককে । পুলিশ সূত্রে খবর যুবকের নাম শুভঙ্কর ঘোষ, ঘুঘুমারি এলাকার বাসিন্দা ।
বিস্তারিত জানতে চোখ রাখুন- CCON DIGITAL BANGLA -র পর্দায় ।
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের Youtube চ্যানেল:- ccon digital bangla 24


No comments:
Post a Comment