DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Saturday, July 20, 2019

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক






বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক



নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার সসস্ত্র সীমা বলের রানীডাঙ্গা ইউনিটের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের খবরের ভিত্তিতে  বাগডোগরা সংলগ্ন বিহার মোরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করে এস এস বি। এস এস বি-র ৪১ নং ব্যটেলিয়নের বি এবংএফ এর যৌথভাবে এই অভিযান চালায়।

জাণা গিয়েছে ধৃত ব্যক্তিরা হলেন মহম্মদ জামসেদ, বাড়ি উত্তর দিনাজপুরের বরবিলা এলাকায়। অপর ব্যক্তির নাম দানায়েল লাকরা তার বাড়ি উত্তরদিনাজপুরের চোপড়ায়। ধৃতদের কাছ থেকে একটি ম্যাগাজিন সহ একটি নাইন এম এম পিস্তল উদ্ধার হয়। এঈ ঘটনার সঙ্গে আরও বড়ো কোন পাণ্ডার হাত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।


পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ নিশ্চয়যান চালকদের


পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ নিশ্চয়যান চালকদের



সঞ্জয় দাস, কোচবিহারঃ প্রসূতিকালীন মা এবং নবজাতক শিশুদের জন্য চালু হয় ১০২ নাম্বার ফোনের ব্যবস্থা। এর মাধ্যমে মা সহ নবজাতকেরা বিনামূল্যে পরিষেবা পেয়ে থাকেন মুলত বাড়ি থেকে  হাসপাতাল এবং হাসপাতাল  থেকে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ওই পরিষেবা প্রদানকারী চালকেরা এবার বিক্ষোভে সামিল হোলো। জাণা গিয়েছে পারিশ্রমিক না পেয়ে এদিন বিক্ষোভে শামিল হলেন এই পরিষেবা প্রদানকারী চালকেরা।


তাদের অভিযোগ গত ২ মাস 18 দিন ধরে তাদের পাওনা বাকি রয়েছে. নিজেদের পকেট থেকে খরচ করে এই পরিষেবা চালু রাখতে হয়েছে তাদের।  সেইসাথে দুর্ঘটনাজনিত কোন বিষয় ঘটলে স্বাস্থ্য দপ্তর কোন ব্যবস্থা নেয়  না বলে জানান এই বিক্ষোভকারীরা। এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে এদিন তারা পরিষেবা বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা।


ইরিগেশনের চৌবাচ্চায় পড়ে গিয়ে সারারাত ধরে চিৎকার হস্তি শাবকের, প্রতিক্ষায় দাঁড়িয়ে মা-হস্তি


ইরিগেশনের চৌবাচ্চায় পড়ে গিয়ে সারারাত ধরে চিৎকার হস্তি শাবকের, প্রতিক্ষায় দাঁড়িয়ে  মা-হস্তি




সুপেন দাস,আলিপুদুয়ারঃ সন্তানের জন্য মায়ের মন সর্বদাই উদগ্রীব থাকে। কথায় বলে সন্তানের কোনো ক্ষতির সম্ভাবনার আঁচ নাকি  একজন মায়ের মন দূর থেকেই বুঝে যায়। আমাদের বাস্তব জীবনে এরকম অনেক দৃশ্য আমরা প্রায়ই দেখে থাকি।  এদিন এরকমই এক দৃশ্য ধরা পড়লো, সন্তানের সুরক্ষায় মা-হস্তি উত্তাল হয়ে ওঠার দৃশ্য আবারো প্রমান করলো মা- মা-ই হয়। 
                        

  গতকাল আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানে ৭  নং সেকশন বাগানের ইরিগেশনের চৌবাচ্চায় একটি হস্তি শাবক পড়ে যায় এবং সারারাত চিৎকার করতে থাকে ।  শাবকের সুরক্ষায় সারারাত সেখানে দাঁড়িয়ে থাকে হস্তি শাবক এর মা।
সকালবেলা গ্রামবাসীরা সেই হাতির বাচ্চার চিৎকার শুনে সেখানে গিয়ে  দেখে বাগানের ইরিগেশনের চৌবাচ্চায় হস্তিশাবক টি  আটকে আছে তা দেখে গ্রামবাসীরা উদ্যোগী হয়ে একটি জেসিবি নিয়ে এসে চৌবাচ্চাটি ভেঙে  দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু  শাবকটির মা  বারবার সেই জেসিবির সামনে তেড়ে আসে  সন্তানের সুরক্ষায়। এরপর চৌবাচ্চাটি ভেঙে দিলে সেই হস্তিশাবক টি সেখান থেকে বেরোতে সক্ষম হয়।  হস্তি  শাবকটি এবং তার মা জঙ্গলে দিকে চলে যায়। এই উদ্ধার কাজ হয়ে যাওয়ার  পরে বনদপ্তর এর কর্মীরা সেখানে এসে উপস্থিত হয় ।

Tuesday, July 09, 2019

  বিজেপি পার্টি অফিস ভাঙচুর অভিজোগ তৃনমুল কংগেস বিরুদ্ধে ।
কোচবিহার ১ নং বল্কের ঘুঘিমারি এলাকায় একের পর এক  বিজেপি পার্টি অফিস ভাঙচুর অভিজোগ তৃনমুল কংগেস বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা নাগাদ ।কোচবিহার ১ নং বল্কের  ঘুঘুমারি এলাকার পার্টি অফিস ভাঙ্গচুর ঘটনার পর দোষিদের গ্রেপ্তারে দাবিতে ঘুঘুমারি এলাকায বিজেপি কর্মীরা পথ অবরোধ করে। ঘটনার খবর পেয়ে  কোচবিহার কোতয়ালী  থানা বিশাল  পুলিশ বাহিনী উপস্হিত হয় । এলাকায় উত্তেজনা রয়েছে।

Monday, July 08, 2019

কোচবিহারে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক....





কোচবিহারে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক....



কোচবিহারে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক....



        ব্রাউন সুগার সহ এক যুবকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত ৯ টা ৩৫ নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় এর নেতৃত্বে কোচবিহার বাবুরহাট থেকে ২০ গ্রাম ব্রাউন সুগার সহ ওই যুবকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে আজ আদালতে তোলা হবে।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম সম্পদ সরকার। তার বাড়ি কোচবিহার ১ নং ব্লকের ভারত কলোনি এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ২০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকারও বেশি হবে বলে জানা গিয়েছে।

Wednesday, June 05, 2019

কোচবিহার অনাসৃষ্টি পরিচালনায় বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হল


  বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোচবিহার অনাসৃষ্টি পরিচালনায় বৃক্ষরোপণ সহ বিভিন্ন অনুষ্ঠান হল কোচবিহার শহরের ৭নম্বর  ওয়ার্ডে।


প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলুন, কোচবিহারের সমস্ত জলাশয় সংরক্ষণ করুন। এই আহ্বান জানানোর পাশাপাশি কোচবিহারের ঐতিহ্যবাহী রাজমাতা দিঘী সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জরাজীর্ণ বৌ দিঘি  সংস্কারের দাবি কে সামনে রেখে বুধবার কোচবিহার শহরের ৭নম্বর ওয়ার্ডে বিশ্ব পরিবেশ দিবস পালন করল সাংস্কৃতিক তথা স্বেচ্ছাসেবী সংগঠন কোচবিহার অনাসৃষ্টি।এদিন রাজমাতা দিঘির চারপাশ পথপরিক্রমা করার পর স্থানীয় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশ সম্পর্কিত আলোচনা চক্র। বিতরণ করা হয় চারা গাছ এবং পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন ভট্টাচার্য এদিন বলেন, এই ওয়ার্ডের ঐতিহ্যবাহী রাজমাতা দিঘিকে সংস্কার করাটা অত্যন্ত জরুরি।  প্রশাসন দ্রুততার সাথে উদ্যোগ গ্রহণ করুক।
  কোচবিহার অনাসৃষ্টির সম্পাদক সুমন্ত সাহা এদিন বলেন, পরিবেশকে নিয়ে ভাবনার এই দিনে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাদের নির্দেশনায় এদিন" সৃষ্টি যখন সংকটে '' শীর্ষক পরিবেশ বিষয়ক নাটক উপস্থাপিত হবে এই মুক্তমঞ্চে। এছাড়া অনাসৃষ্টির উদ্যোগে ৫০টি চারা গাছ বিতরণ করা হবে এবং বারো মাস যাতে এই কাজগুলি পরিচর্যা হয় তাও ধারাবাহিক ভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া "পরিবেশ বার্তা'' নামে একটি অনলাইন ম্যাগাজিন আত্মপ্রকাশ করবে এদিন বলে জানান তিনি। 


বিস্তারিত জানতে চোখ রাখুন- CCON DIGITAL BANGLA -র পর্দায় ।
আমাদের ফেসবুক পেজ :-https://www.facebook.com/ccondigitalbangla
আমাদের Youtube চ্যানেল:- ccon digital bangla 24

Thursday, May 23, 2019

বাংলায় ফের পালাবদলের ইঙ্গিত?




ওয়েব ডেস্ক, সিকন ডিজিটাল বাংলা,23 শে মে : ময়নাতদন্তে নেমে আরও দুটি কারণকে পরাজয়ের জন্য দায়ী করছেন তৃণমূল নেতৃত্ব। এক, পঞ্চায়েত ভোট। ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জিতে যাওয়া। দলের নেতারাই বুঝতে পারছেন, পঞ্চায়েত ভোটে যাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তাঁদের ভোট এ বার তৃণমূলের বিরুদ্ধেই পড়ছে। সর্বোপরি পারস্পরিক রেষারেষি ও কোন্দলের জেরে কোথাও কোথাও অন্তর্ঘাত হয়েছে বলেও দলের শীর্ষ নেতৃত্বের আশঙ্কা।

এখন প্রশ্ন হল, কী বলা যাবে একে? বাংলায় ফের পালাবদলের ইঙ্গিত?

তৃণমূলের অনেকের মতে, লোকসভা ভোটে যা সম্ভব হল বিজেপি-র পক্ষে তা বিধানসভায় সম্ভব হবে না। পুলওয়ামা, বালাকোটে প্রত্যাঘাতের ঘটনাকে সামনে রেখে যে মেরুকরণের খেলা খেলেছেন মোদী বা রাজ্যের ভোটে সম্ভব নয়। তা ছাড়া রাজ্যস্তরে বিজেপি-র সংগঠনও পোক্ত নয়।

তবে পর্যবেক্ষকরা সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের মতে, তৃণমূলের সামনে এখন বড় চ্যালেঞ্জ হবে দলের ভাঙন ঠেকিয়ে রাখা। কারণ, ধরে নেওয়া যেতে পারে বাংলায় রক্তের স্বাদ পেয়ে আরও আগ্রাসী হবে বিজেপি। তৃণমূলে তারা ভাঙন ধরানোর চেষ্টাও করবে। উপরের তলায় তো বটেই, নিচুতলায় সেই ভাঙন ঠেকাতে না পারলে বিপদ হতে পারে একুশে।

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...