DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Saturday, July 20, 2019

ইরিগেশনের চৌবাচ্চায় পড়ে গিয়ে সারারাত ধরে চিৎকার হস্তি শাবকের, প্রতিক্ষায় দাঁড়িয়ে মা-হস্তি


ইরিগেশনের চৌবাচ্চায় পড়ে গিয়ে সারারাত ধরে চিৎকার হস্তি শাবকের, প্রতিক্ষায় দাঁড়িয়ে  মা-হস্তি




সুপেন দাস,আলিপুদুয়ারঃ সন্তানের জন্য মায়ের মন সর্বদাই উদগ্রীব থাকে। কথায় বলে সন্তানের কোনো ক্ষতির সম্ভাবনার আঁচ নাকি  একজন মায়ের মন দূর থেকেই বুঝে যায়। আমাদের বাস্তব জীবনে এরকম অনেক দৃশ্য আমরা প্রায়ই দেখে থাকি।  এদিন এরকমই এক দৃশ্য ধরা পড়লো, সন্তানের সুরক্ষায় মা-হস্তি উত্তাল হয়ে ওঠার দৃশ্য আবারো প্রমান করলো মা- মা-ই হয়। 
                        

  গতকাল আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানে ৭  নং সেকশন বাগানের ইরিগেশনের চৌবাচ্চায় একটি হস্তি শাবক পড়ে যায় এবং সারারাত চিৎকার করতে থাকে ।  শাবকের সুরক্ষায় সারারাত সেখানে দাঁড়িয়ে থাকে হস্তি শাবক এর মা।
সকালবেলা গ্রামবাসীরা সেই হাতির বাচ্চার চিৎকার শুনে সেখানে গিয়ে  দেখে বাগানের ইরিগেশনের চৌবাচ্চায় হস্তিশাবক টি  আটকে আছে তা দেখে গ্রামবাসীরা উদ্যোগী হয়ে একটি জেসিবি নিয়ে এসে চৌবাচ্চাটি ভেঙে  দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু  শাবকটির মা  বারবার সেই জেসিবির সামনে তেড়ে আসে  সন্তানের সুরক্ষায়। এরপর চৌবাচ্চাটি ভেঙে দিলে সেই হস্তিশাবক টি সেখান থেকে বেরোতে সক্ষম হয়।  হস্তি  শাবকটি এবং তার মা জঙ্গলে দিকে চলে যায়। এই উদ্ধার কাজ হয়ে যাওয়ার  পরে বনদপ্তর এর কর্মীরা সেখানে এসে উপস্থিত হয় ।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...