DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, April 03, 2019

“মোদী এখন আর প্রধানমন্ত্রী নেই।” দিনহাটায় মমতা

দিনহাটা,সিকন ডিজিটাল বাংলা :বিজেপি যখন জাতীয়বাদী ঝড় তুলে জনমতকে নিজের দিকে আনার প্রয়াস চালাচ্ছে, তখন মমতা পাল্টা বললেন, “আমরা ছোট থেকে ন্যাশনালিস্ট। আর মিস্টার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, আপনি একজন ফাসিস্ত।”নরেন্দ্র মোদী কে আর প্রধানমন্ত্রী বলবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। কেন? বুধবার দিনহাটায় ভোটের পয়লা প্রচার থেকে দিদি জানিয়ে দিলেন, “মোদী এখন আর প্রধানমন্ত্রী নেই।” তাই বক্তৃতায় নরেন্দ্র দামোদরদাস মোদীকে ‘এক্সপায়ারি বাবু’ বলে সম্বোধন করেন তৃণমূল নেত্রী।তৃণমূলের জমানায় বাংলার মানুষ কিছু পায়নি বলে খোঁচা দিয়েছিলেন মোদী। পাল্টা দিদি বলেন, “কত বড় হরিদাস? কিচ্ছু জানে না! শুধু বড় বড় ভাষণ। বাংলার মানুষ নাকি কিছু পায়নি!” মোদী যেমন জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ছিলেন, বলুন সেনাদের কাজ আপনাদের গর্বিত করে কি না? গর্বে ছাতি চওড়া হয় কি না? ঠিক একই কায়দায় দিদি বলেন, “বলুন কন্যাশ্রী পান কি পান না? বিনা পয়সায় চিকিৎসা পান কি পান না? কৃষি খাজনা মুকুব হয়েছে কি হয়নি?” এরপরই মমতা দাবি করেন, “রাস্তা তৈরি থেকে একশো দিনের কাজ, সবেতে বাংলা এক নম্বরে।” প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, “লজ্জা করে না আপনার মিথ্যে কথা বলতে? হারবেন জেনে ভয়ে মিথ্যে কথা বলছেন। মানুষ আপনাকে একদিন জেলে পুড়বে।”

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...