DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, April 05, 2019

চিন্তায় সব দলই-নোটাতে ভোট দেওয়ার প্রবণতা কি বাড়ছে!


এপ্রিল ৫, ২০১৯,সিকন ডিজিটাল বাংলা  : ২০১৩ সালে প্রথম এই নতুন অপশন আসে ভোটিং মেশিনে। কোনও ভোটারের যদি সেই কেন্দ্রের কোনও প্রার্থীকেই পছন্দ না হয়, তাহলে তিনি নোটায় ভোট দিতে পারবেন। এর ফলে কারও ভোট নষ্টও হলো না, আবার সেই ভোট কোনও রাজনৈতিক দলের দিকেও গেল না।চোদ্দর লোকসভা ভোটে নোটাতে মোট ৬০ লক্ষ ভোট পড়েছিল, যা মোট ভোটের প্রায় ১.০৮ শতাংশ। এর পরিমাণ এ বার আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। উনিশের লোকসভার আর সাত দিনও বাকি নেই। সব দল ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারে। তবে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, নিজেদের নির্বাচনী প্রচারে একটা বিষয়ে দুই দলই চেষ্টা করছে ভোটারদের বোঝানোর, সেটা হলো কেউ ‘নান অফ দ্য অ্যাবাভ ( নোটা )’-এ ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না। তাহলে কি নোটা থেকে ভয় পাচ্ছে রাজনৈতিক দলগুলি? শেষ কয়েক বছরের ট্রেন্ড কিন্তু সে কথাই বলছে। আর এই এক ছবি যাতে এ বারের লোকসভাতেও দেখা না যায়, তার জন্য একই মেরুতে সব রাজনৈতিক দল।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...