DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, April 05, 2019

কোচবিহারে ঘাঁটি গাড়লেন বঙ্গ বিজেপির ভোট সেনাপতি


এপ্রিল 8, ২০১৯,সিকন ডিজিটাল বাংলা  : মুকুল রায়ও ঘাঁটি গাড়ছেন উত্তরের জেলায়। বুধবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশে হাজির ছিলেন মুকুল। আগামী ৭ এপ্রিল কোচবিহারে সভা করবেন নরেন্দ্র মোদী। সেই সভার প্রস্তুতি তো বটেই তাছাড়াও মুখ্যমন্ত্রীর উপরে নজরদারি চালাতে মুকুল রায় আগামী এক সপ্তাহ কোচবিহারে থেকে যাবেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী কলকাতা না ফেরা পর্যন্ত কোচবিহারের মাটি কামড়ে পড়ে থাকতে চান মুকুল।

কোচবিহার বিমানবন্দরে পৌঁছেই মুকুল রায় বলেন, “উত্তরবঙ্গে ভোটে কারচুপি করতেই এখানে ঠাই নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সঙ্গে নিয়ে টানা ১২ দিন এখানে থাকবেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক, বিডিওদের উপরে চাপ তৈরি করতেই তিনি এখানে ঘাঁটি গেড়েছেন।” সেই সঙ্গে মুকুল রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সেই পরিকল্পনা বানচাল করতেই তিনিও কোচবিহারে থাকছেন।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...