DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, April 09, 2019

বাংলা তথা দেশ থেকে বিজেপিকে সরানোর ডাক : মমতা

সিকন ডিজিটাল বাংলা : এদিন ইসলামপুরে দ্বিতীয় সভা থেকেও বাংলা তথা দেশ থেকে বিজেপিকে সরানোর ডাক দেন তিনি৷ মমতা বলেন, ‘বাংলায় গোল্লা পাবে বিজেপি, আর ৪২-এ ৪২ পাবে তৃণমূল৷’ নোটবন্দি থেকে বেকারত্ব, এনআরসি থেকে কৃষকদের আত্মহত্যা, বিভিন্ন ইস্যুকে তুলে ধরেন তিনি৷ বিজেপি ক্ষমতায় এলে জন্মভূমি-সংবিধান-ধর্মনিরপেক্ষতা সবই ধ্বংস হবে বলে দাবি তাঁর৷ তিনি বলেন, বিহারীদের গুজরাত, মহারাষ্ট্র থেকে আর বাঙালিদের অসম থেকে বের করেছে বিজেপি৷ এরা বিহারী খেদাও, বাঙালি খেদাও পার্টি৷তিনি আরও বলেন, ‘দেশ চৌকিদার চায় না, জনগণের সরকার চায়৷ মা, মাটি মানুষের সরকার চায়৷ বিজেপিকে যখন সবাই ভয় পাচ্ছে, তখন তৃণমূল একমাত্র সরব হয়েছে৷ আমরা ভয় পাই না৷ লড়াই করে বেঁচে আছি৷ যতদিন বাঁচব, লড়াই করে বাঁচব৷ …দোশকে বিক্রি করেছে মোদী, জওয়ানকে মেরে ভোটের আগে ফের জওয়ানদের মনে করছে৷ কংগ্রেস, সিপিএম, বিজেপি তিন ভাই একসঙ্গে চলে, এরা কিছু পারে না৷ ভোটের জন্য কোকিলের মতো আসছে, সারা বছর কোথায় থাকে৷’এভাবেই মোদীর সরকারকে ইসলামপুর থেকে ফের নিশানা করলেন মমতা৷

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...