**দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের নিয়ে মধ্যাহ্নভোজ **
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : "জীব সেবাই শিব সেবা" স্বামী বিবেকানন্দের এই মহান বাণী কে সামনে রেখে শনিবার কোচবিহার দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল দিনহাটা এস ডি বোল বোম কমিটি। মধ্যাহ্নভোজের পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
দিনহাটা এস ডি বোল বোম কমিটি প্রতিবছর বাবা ধামে শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জনের পাশাপাশি বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করে থাকেন। বাবা ধামে শিবের মাথায় জল ঢালার পর কোচবিহার এসে বোম সেবার আয়োজন করে। কিন্তু এবছর একটু অন্য রকমের বোম সেবার আয়োজন করেছেন এই কমিটির পক্ষ থেকে। এস ডি বোল বোম কমিটির আহ্বায়ক সঞ্জীব সাহা জানান, জীব সেবাই শিব সেবা স্বামী বিবেকানন্দের মহান বাণী কে সামনে রেখে তাই এবছর দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের নিয়ে বোম সেবা অর্থাৎ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন সমাজে বঞ্চিত মানুষদের সাথে কিছুটা আনন্দ ভাগ করে নিতে পারাই ঈশ্বরের সেবা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ সহ এস ডি বোল বোম কমিটির সদস্যদের পরিবারের লোক জন মিলে প্রায় আড়াইশো লোকের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। দৃষ্টিহীন ছাত্র ছাত্রীরা কমিটির পরিবারের লোকজনদের সাথে একত্রিত হয়ে দিনভর খুব আনন্দ ও হইহুল্লোড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ কমিটির সকলেই এরকম অনুষ্ঠান করতে পেরে খুবই আনন্দিত। এদিন মধ্যাহ্নভোজের সাথে ছাত্র-ছাত্রীদের হাতে কিছু উপহারও তুলে দেওয়া হয়।


No comments:
Post a Comment