DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, April 03, 2019

৪০ মিনিট বসেছিলাম,মোদীর জন্য আকাশে দাঁড়িয়ে ছিল আমাদের প্লেন,: মমতা

সিকন ডিজিটাল বাংলা : বুধবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া সভার কথা জেনেই নিজের প্রচার সূচিতে বদল করে ফেলেন মমতা। বৃহস্পতিবারের বদলে এক দিন এগিয়ে বুধবার থেকেই শুরু করে দেন প্রচার। ডেস্টিনেশন ছিল দিনহাটা। কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে জনসভার শুরুতেই মমতা বলেন, “আগে আসতে পারতাম। কিন্তু বাবু প্রধানমন্ত্রী! বড় নেতা! শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছিলেন! আমাদের প্লেন আকাশে দাঁড়িয়ে রইল ।“ এর পরই দিদি বলেন, “ও মা! বাগডোগরায় নামতে তখন পাঁচ মিনিট বাকি। মেসেজ এল ভিভিআইপি মুভমেন্টের জন্য বিমানবন্দর বন্ধ। ব্যস! চল্লিশ মিনিট আমরা বসে রইলাম।”

এ দিন শিলিগুড়িতে সভা করে ব্রিগেডে যান প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, মোদীর বিমান যখন উড়ছিল, তখন তিনি আকাশে ছিলেন। নামতে দেওয়া হয়নি তাঁদের বিমান। এরপরই মোদীকে কটাক্ষ করে দিদি বলেন, “ভারতে একজন মানুষের জন্যই নিরাপত্তা আছে। আর কারও নিরাপত্তা নেই। একটা মিটিংকে কেন্দ্র করে আকাশ বন্ধ, রাস্তা বন্ধ, সব বন্ধ।”

2 comments:

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...