DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Friday, March 15, 2019

ঘুম আয় রে…World Sleep Day

ওয়েবডেস্ক : ১৫ মার্চ সারা বিশ্ব জুড়ে উদযাপিত হয় ঘুম দিবস। ঘুমের উপকারিতা, উপযোগিতা দেশে দেশে চর্চিত হচ্ছে বেশ কিছু কাল ধরেই। আধুনিক বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে বেশ কিছু লাইফ স্টাইল ডিজিজে নাকি পর্যাপ্ত ঘুমটাই ওষুধ।ভাত ঘুম, রাত ঘুম, ঘন ঘুম, আলগা ঘুম, সময়ে এবং অসময়ের ঘুম কতই না তার রকম ফের। ছোট গল্পের ন্যায় ‘শেষ হয়েও হইল না শেষ’ ঘুম তো আছেই। সাসপেন্স থ্রিলারের মতো টানটান ঘুমও রয়েছে। মরশুমি ঘুমেও রয়েছে বৈচিত্র। শীত ঘুম, গ্রীষ্মের দুপুরে ঘুম, বর্ষণ মুখর সকালে ভাঙতে না চাওয়া ঘুম সবের আমেজ আলাদা।সোশাল মিডিয়া ছেয়ে থাকা ঘুম নিয়ে তৈরি হওয়া মিম মারফত জানা যায় পৃথিবীর নানা কোনায় ছড়িয়ে থাকা মানুষের মধ্যে এমনও আছেন, যারা ঘুম থেকে ওঠেনই আবার ঘুমোবেন বলে। বছরের শেষে কাদের ভাগে কত ঘুম জমা হল, তারও হিসেব রাখেন অনেকেই। তাই আর দেরি না করে ঘুমচুরির বিরুদ্ধে সোচ্চার হোন। আপাতত, ঘুম দিবসের শুভেচ্ছা।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...