মিল্টন পালের রিপোর্ট মালদা সিকন ডিজিটাল বাংলা : মালদহের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী আক্রমণ করেন কিনা, করলেও সেই আক্রমণের ধার কতটা থাকে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতারা৷ কিন্তু রাহুলের বক্তব্য শেষ হওয়ার পর তাঁরা হাঁফ ছাড়লেন৷লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধান রাজনৈতিক শত্রু বিজেপি হলেও এরাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারানোই প্রধান লক্ষ্যে বঙ্গ কংগ্রেসের৷ কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসের আগ্রাসনেই তছনছ হয়েছে তাদের সংসার৷
ভরা সভায় দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে এদিন রাহুল গান্ধী বললেন, বাংলার উন্নয়ন কতটা হয়েছে সেটা আমার থেকে আপনারাই ভাল জানেন৷ বাংলায় দিনভর শুধু ভাষণ চলে৷ মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? কৃষক, বেকার ও ছোট দোকানদারদের জন্য তিনি কিছুই করেননি৷ বাংলায় একনায়কতন্ত্র চলছে বলে তৃণমূল সুপ্রিমোর কড়া সমালোচনা করেছেন রাহুল৷রাজ্যের শাসক দলের হাতে কংগ্রেস কর্মীরা মার খাচ্ছে বলে এতদিন ধরে এখানকার নেতারা যে অভিযোগ করে আসছিলেন এদিন রাহুলের মুখেও সেকথা শোনা গেল৷ এককথায়, দলের কর্মীদের রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যেমনই সম্পর্ক হোক না কেন, বাংলায় তারা তৃণমূলকে একচুল আসনও ছাড়বেন না৷ আর দলের সর্বভারতীয় সভাপতির এই বার্তায় কংগ্রেস কর্মীরা আরও চাঙ্গা হল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা৷

No comments:
Post a Comment