DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Wednesday, March 20, 2019

কপালে ভাঁজ স্বরাষ্ট্র দপ্তরের,রাজ্যে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক

ওয়েবডেস্ক ,কলকাতা : রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট,সূত্রের খবর নির্বাচন ঘোষণার পর এখনও পর্যন্ত এরাজ্যে উদ্ধার হয়েছে ৬৭ টি আগ্নেয়াস্ত্র। কার্তুজ উদ্ধার হয়েছে ২৪২ টি। গাঁজা উদ্ধার হয়েছে ২২৭ কেজি। জুয়ার ঠেক থেকেও উদ্ধার হয়েছে বেশ কিছু টাকা।রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কমিশনের কাছে যে রিপোর্ট পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে উদ্ধার হয়েছে মোট ৩৩ হাজার ৩৭৬ কেজি বিস্ফোরক। তার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে ১৮ হাজার ২০০ কেজি। মূলত বোমা তৈরির কাজে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম নাইট্রেট। পাশাপাশি খনি ও নাশকতামূলক কাজে ব্যবহার হওয়া জিলেটিন স্টিক পাউডার উদ্ধার হয়েছে ১৫ হাজার ১৭৬ কেজি। ই-ডিটোনেটর উদ্ধার হয়েছে ১ লাখ ৫০ হাজার ৮০০টি। পুলিশ এবং নির্বাচন কমিশনের সন্দেহ, নির্বাচনে অশান্তি পাকাতে বোমা তৈরির জন্য জোগাড় করা হয়েছিল এই বিপুল পরিমাণ বিস্ফোরক।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...