DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Thursday, March 14, 2019

বাবুলকে ‘আনকালচারড’ বললেন দিদি

ওয়েবডেস্ক :আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় টুইট করে ‘বিদ্রুপ’ করেছিলেন মুনমুনকে নিয়ে। বুধবার তা নিয়েই বাবুলকে ‘আনকালচারড’ বললেন মমতা।বাবুল গতকাল টুইট করে লিখেছিলেন, “আসানসোলের ভোটে মমতাজি আমাকে সব সময় সেন-সেশনাল প্রতিপক্ষই উপহার দেন।” গতবার বাবুলের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল দোলা সেনকে। আর এ বার মুনমুন সেন। সেটাকেই ‘সেন-সেশনাল’ বলেছেন বাবুল। এ দিন মমতাকে বাবুলের ‘সেন-সেশনাল’ টুইট নিয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটা বুঝতে পারেননি। দলের নেতাদের কাছে জানতে চান, কী লিখেছেন? তক্ষুণি পাশ থেকে শ্রীরামপুরের প্রার্থী তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়ে দিদির কানে কানে বাবুলের টুইটটি বলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি দুঃখিত। এরা সব আনকালচারড। বিজেপি-তে অনেক কালচারড মানুষ আছেন। আমি তাঁদের সম্মান করি। কিন্তু এই ধরনের আচরণ আনকালচারড।’

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...