DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, March 12, 2019

"জেঠুর ধমকের জেরেই দল ছাড়া -কয়েক ঘণ্টার মধ্যেই ভোলবদল ,অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য।

নিজস্ব প্রতিনিধি সিকন ডিজিটাল বাংলা,শিলিগুড়ি: দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান।এরপর রাতেই প্রকাশ্যে আসে অর্কের অডিয়ো ভিজ়ুয়াল বিবৃতি সহ একটি মুচলেকা। সেই ভিডিয়োতে দেখা যায়, অর্কদীপ মুচলেকায় লেখা শব্দগুলো আউরে চলেছেন। সেই অডিয়ো ভিজ়ুয়াল বিবৃতিতে অর্ক বলেন, তিনি বি টেক ইঞ্জিনিয়ার। যদিও বেকার। তবে কোনও দলের সঙ্গে যুক্ত নন।১২ ঘণ্টার মধ্যেই দল ছেড়ে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। প্রকাশ্যে আনলেন এক মুচলেকা। তাতে লেখা, "আমাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সক্রিয়ভাবে কোনওদিন রাজনীতি করিনি। আগামীতেও করব না। আর আমি বিজেপিতে যোগদান করিনি। সেটা ভুল তথ্য।"সূত্রের খবর, ঘটনার পরই বেজায় চটে যান অর্কদীপের জেঠু অর্থাৎ শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। রাতেই ডেকে পাঠান অর্ককে।বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায় চৌধুরি বলেন, "জেঠুর ধমকের জেরেই দল ছাড়ার কথা বলছে অর্ক।"

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...