ওয়েবডেস্ক,নয়াদিল্লি:অভিনন্দনের নতুন ভিডিও দেখে পাকিস্থানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ভারতে।অভিনন্দন ভারতের মাটিতে পা রাখার কয়েক মিনিট আগেই একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান। যেখানে দেখা যাচ্ছে পাক সেনার প্রশংসা করছেন আভিনন্দন। এডিট করা ওই ভিডিওতে অন্তত ১৮ টি ‘কাট’ চোখে পড়বে সহজেই।প্রথমের দিকে জানা গিয়েছিল শুক্রবার দুপুরে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে হস্তান্তর করা হবে। কিন্তু তা বিকেল গড়িয়ে হয়ে যায় সন্ধে। প্রায় ঘন্টা তিনেক দেরি হয়।
***ভিডিও টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন**
সূত্র মারফত জানা যাচ্ছে, ভিডিও-তে রয়েছে ১৮ টি কাট।ভিডিওর শুরুতে অভিনন্দনকে বলতে দেখা যায়, ‘আমার বিমানকে গুলি করে নামানো হয়েছিল৷ তারপর আমি প্যারাশুটে করে নিচে নামি৷ স্থানীয় জনতা আমার দিকে ছুটে আসে৷ তাদেরকে থামাতে আত্মরক্ষার জন্য আমি নিজের সার্ভিস রিভলবার ফেলে দিই৷ এরপর উত্তেজিত জনতা আমার উপর চড়াও হয়৷ পাকিস্তানের দুই সেনা অফিসার ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করে৷ ’জোর করে ভিডিও রেকর্ড করা হয় অভিনন্দনের ৷

No comments:
Post a Comment