DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, March 12, 2019

নির্বাচন কমিশনে অভিযোগ বৈশাখির ,বৈশাখি বন্দ্যোপাধ্যায় ও শোভন চ্যাটার্জিকে প্রাণে মারার হুমকি অনুব্রত মণ্ডল এর

কলকাতা, ১২ মার্চ : অভিযোগ, আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরে অনুব্রত মণ্ডল শোভন-বৈশাখি নিয়ে রীতিমতো হুমকির সুরে কথা বলেন অনুব্রত। আরও অভিযোগ, সেখানে তিনি "খালাস" শব্দটি ব্যবহার করেন শোভন-বৈশাখির বিরুদ্ধে। জাতীয় নির্বাচন কমিশনারকে আজ যে মেইল করেছেন বৈশাখি, তাতে এই শব্দটিকে "প্রাণে মারার হুমকি" বলে অভিহিত করেছেন তিনি।কমিশনকে লেখা অভিযোগপত্রে বৈশাখি গতকাল রায়চকের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। বৈশাখির অভিযোগ, গতকাল রায়চকে ধর্ষণের হুমকির মুখে পড়তে হয় তাঁকে। তিনি বলেন, রায়চকের যে বাংলোয় তাঁর পরিবার এবং শোভন চ্যাটার্জির সঙ্গে তিনি ছিলেন, সেটি ঘিরে রাখে দুষ্কৃতীরা। বলতে থাকে, "ডায়মন্ডহারবারে বিজেপি-র টিকিটে দাঁড়াবি ? এত বড় স্পর্ধা। ধর্ষণ করে ফেলে দেব।"তাঁর কথায়, "রামনগর পুলিশকে জানানো হয়। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আমাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ না করেই চলে যায়। ফের সন্ধ্যা নামতেই বাড়ি ঘিরে ফেলা হয়। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই।" বৈশাখির দাবি, নির্বাচন কমিশনেও ফোন করা হয়। পরে অবশ্য স্বয়ং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব ফোন করেন শোভন চ্যাটার্জিকে। তারপরে সক্রিয় হয় রামনগর থানার পুলিশ। তাদের নিরাপত্তা দিতে দেওয়া হয় পুলিশ পোস্টিং।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...