DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, March 05, 2019

রাতের অন্ধকারকে হাতিয়ার করে সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা৷

ওয়েবডেস্ক,তমলুক:রবিবার ছুটির দিনে বিনয়কৃষ্ণ বাবু পরিবারের সঙ্গে আত্মীয় সহ সাত জনকে নিয়ে মান্দারমনি বেড়াতে যান৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা সামনের দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে। দুটি ঘরের আলমারি ভেঙে সোনার গহনা সহ টাকা লুট করে পালিয়ে যায়। ঘরের মধ্যে থাকা কিছু মূল্যবান সামগ্রী নিয়েও চম্পট দেয়৷



সোমবার স্থানীয়রা দেখতে পায় তাদের বাড়ির সদর দরজা ভাঙা অবস্থায় রয়েছে৷ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বিনয়কৃষ্ণ বাবুকে৷ পাশাপাশি তাঁরা খবর দেন তমলুক থানায়৷ কিছুক্ষণের মধ্যে বিনয়কৃষ্ণ বাবু তাঁর পরিবারকে নিয়ে মন্দারমনি থেকে চলে আসেন৷ বাড়ির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মণ্ডল পরিবার৷ পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে৷

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...