DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Tuesday, March 12, 2019

তৃণমূল কংগ্রেস ৩০ কোটির বাজেট ধরেছে আমাকে হারাতে : অধীর চৌধুরি

ওয়েবডেস্ক ,বহরমপুর, ১২ মার্চ : বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পঞ্চায়েত ভোটে রাজ্যে ৭০ জন খুন হয়েছিল। তখন থেকেই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বলা যায়, এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই।" পাশাপাশি অধীরবাবুর দাবি, বহরমপুর লোকসভা আসনে তাঁকে হারাতে তৃণমূল কংগ্রেস ৩০ কোটি টাকার বাজেট ধরেছে।অধীরবাবু বলেন, "পঞ্চায়েত ভোটের পর থেকেই নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি যাতে মানুষ শান্তিতে ভোট দিতে পারে। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারেনি। লোকসভা নির্বাচন ঘিরে আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হবে। আমরা চাই নির্বাচন কমিশন ভোটারদের ভোট দানের সুযোগ করে দিক। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর আমাদের ভরসা আছে।"

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...