নিজস্ব প্রতিনিধি সিকন ডিজিটাল বাংলা,ঘোকসাডাঙ্গা : গোপানসূত্রে খবর পেয়ে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড় সাফল্য পেল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। প্রেমেরডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে অবৈধ মদ।অবৈধ ভাবে মজুত ও বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার আগেই টোটো,মোটরবাইক সমেত দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে থানা সূত্রে জানা গিয়েছে।
জানা গেছে শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গা২ ব্লকের প্রেমেরডাঙ্গা এলাকায় এক বিশেষ অভিযান চালায়।একটি মোটরবাইক ও টোটো তে করে প্রায় ১৪৫ বোতল দেশি বিদেশি মদ সহ আঠারোকোটা কালপানি এলাকার বাবলু রায়(৪২) ও নিশিগঞ্জের কোদালখেতি এলাকার জগৎ চন্দ্র লস্কর কে আটক ও পরে গ্রেফতার করেছে ।ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।এধরনের অভিযান প্রায়ই চালানো হবে।



No comments:
Post a Comment