DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Monday, March 11, 2019

দিনহাটা ২ নম্বর ব্লকের বড়শাকদল হাই স্কুলের মাঠে কর্মী সভা করল তৃণমূল কংগ্রেস।


দিনহাটা, নিজস্ব প্রতিনিধি সিকন ডিজিটাল বাংলা :এদিনের এই সময় বক্তব্য রাখেন বড়শাকদল গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা তাপস দাস, ভবরঞ্জন বর্মন, মুক্তি রায়, পরেশ অধিকারী প্রমূখ।
এদিনের এই সভায় বক্তাগণ রাজ্য তথা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে।একেআরও ত্বরান্বিত করতে হবে'। এর জন্য তৃণমূলকে শক্তিশালী করতে হবে। রাজ্যের প্রতিটি লোকসভা আস নেই তৃণমূল প্রার্থীদের জয়ী করতে হবে। কর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, আপনারা ভোটারদের বাড়ি বাড়ি যান এবং তাদের সঙ্গে জনসংযোগ স্থাপন করুন। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বক্তাগণ বলেন, ওরা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। এই রাজ্যে যে সম্প্রীতি বাতাবরণ রয়েছে তাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ওদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ওদের অভিসন্ধি মানুষকে বোঝাতে হবে। 

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...