DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Saturday, March 02, 2019

রাতভর সীমান্তে হেভি শেলিং পাকিস্তান সেনার।

ওয়েবডেস্ক,শ্রীনগর:গত কয়েকদিন ধরে লাগাতার ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং চালায় পাকিস্তান সেনা। কিন্তু শুক্রবার একদিকে যখন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইমরান সরকার তখন অন্যদিকে লাগাতার সীমান্তে হেভি শেলিং শুরু করে পাকিস্তান সেনা। যা গোটা রাত ধরে চলে। যদিও পাকিস্তানকে একেবারে কড়া ভাষায় জবাব দেয় ভারতীয় সেনা। 
***পাকিস্তানের হেভি শেলিং কার্যত ধ্বংস সীমান্তবর্তী এলাকাগুলি। ভেঙে পড়েছে একাধিক বাড়িঘর। দেখুন সেই ছবি। ছবি সৌজন্যে-এএনআই****


শুক্রবার সন্ধ্যা ছটা থেকে লাগাতার সীমান্ত সংলগ্ন মেনধর, রাজৌরির কৃষ্ণাঘাটি ও পুঞ্চ সহ একাধিক সেক্টরে হেভি শেলিং চালায় পাকসেনা। পাকিস্তান সেনার ছোঁড়া মর্টার শেলিংয়ে কৃষ্ণাঘাটির সালোত্রি গ্রামে প্রাণ হারায় দুই শিশু ও এক মহিলা। পুলিশ জানিয়েছে, মৃত মহিলা ওই দুই শিশুর মা। সীমান্তের একাধিক সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সাধারণ নাগরিক ও জওয়ান মিলে মোট চারজন আহত হন।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...