DIGITAL BANGLA

আগে ভাগে সবার আগে...

Business

Responsive Ads Here

Monday, March 25, 2019

পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়ি ভগৎ শিং কলোনী এলাকায়।

রাজদীপ মন্ডল এর রিপোর্ট, জলপাইগুড়ি,সিকন ডিজিটাল বাংলা :ঘটনা প্রসঙ্গে জানা যায় গত পরশু রং খেলা উপলক্ষে এলাকায় গান বাজনার পাশাপাশি উৎসবে মেতেছিলেন এলাকার মানুষ। মেতে ছিলেন গৃহবধূ অর্চনা দাস। অভিযোগ সেই সময় মদ্যপান করায় মৃত অর্চনা দেবীর স্বামী ধলা দাস ক্ষেপে গিয়ে অর্চনা দেবীকে প্রকাশ্যে মারধোর করেন। মৃত অর্চনা দেবীর মেজ ছেলে মিঠু দাস জানান, বাবার সাথে মায়ের অশান্তির খবর পেয়ে আমি তৎক্ষনাৎ বাড়ি ফিড়ে বাবা মায়ের অশান্তি থামিয়ে ঘড়ে শুয়ে ছিলাম তখন হঠাৎ পাশের ঘরে দেশলাই জ্বালানোর আওয়াজ পেয়ে এসে দেখি মা ঘরে থাকা কেরোসিনের তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। তাই দেখে আমি মায়ের গায়ের আগুন নিভানো চেষ্টা করি। এর পরে চেচামেচিতে স্থানীয় বাসিন্দারা এসে আহত অর্চনা দেবীকে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে তিনি আজ সকালে মারা যান। যদিও এলাকাবাসীদের দাবী মৃত অর্চনা দেবীকে তার স্বামী ধলা দাস গায়ে কেরোসিন তেল ঢেলে মেরে ফেলেছেন। তাদের অভিযোগ ধলা দাস চরিত্রহীন, একাধিক বিয়ের পরেও বড় ছেলের বউ এর ওপর তার নজর ছিল, সেই কারনেই বড় ছেলে ও তার বউ বাড়ি ছেরে অন্যত্র ভাড়া থাকতেন। স্থানীয় বাসিন্দা ঝর্না মন্ডল বলেন, অভিযুক্ত ধলা দাস প্রতিনিয়ত মদ্যপান করে বাড়িতে তার স্ত্রীকে মারধর করতেন তার নজর ছিল তার বড় ছেলের বউ এর ওপর। আমরা কোন ভাবেই তাকে এই পাড়ায় থাকতে দেব না। আমরা চাই প্রশাসন এর সঠিক তদন্ত করে অভিযুককে চড়ম শাস্তির ব্যাবস্থা করুক। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, এলাকার বাজারে মদের রমরমা কারবার চলছে, যার ফল প্রতিটি বাড়িতে মদ খেয়ে অশান্তি লেগে আছে। বহুবার স্থানীয় পঞ্চায়েত ও থানায় জানানো স্বত্বেও কোন ব্যবস্থা নেয়নি।

No comments:

Post a Comment

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

বাগডোগড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক।শুক্রবার...