নিজস্ব প্রতিনিধি সিকন ডিজিটাল বাংলা: ছাত্রভোট অবিলম্বে বাতিল করে সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে কলেজ সংসদ নির্বাচন পরিচালনা করা সহ ছাত্র-ছাত্রীদের এই নির্বাচনে অংশগ্রহণ সুনিশ্চিতকরণ এর দাবিতে আন্দোলন শামিল হয় গত ২০১৭ সালের ৪ঠা জানুয়ারি । এসএফআইয়ের ছাত্র-ছাত্রীদের উপর নেমে আসে পুলিশের নির্মম অত্যাচার।এই ছাত্র ছাত্রীরা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে গেলে কোন প্ররোচনা ছাড়াই এসএফআইয়ের তৎকালীন কোচবিহার জেলা সম্পাদক শুভ্রালোক দাস, সভাপতি আকিক হাসান, ডি ওয়াই এফ আই নেতা শম্ভু চৌধুরী সহ চঞ্চরিকা ভট্টাচার্য এবং স্বরূপ সরকার নামে এস এফ আই নেত্রীদের ওপর ব্যাপক লাঠিচার্জ এবং তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ প্রশাসন।
**ভিডিওটি দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন**
৬দিন জেল হেফাজতে থাকতে হয় এসএফআই নেতা নেত্রী সহ এই যুব নেতাকে। পরবর্তীতে আদালতে চলতে থাকে এই মামলা। অবশেষে সোমবার আদালত তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে নস্যাৎ করে তাদেরকে বেকসুর খালাস এর নির্দেশ দেন। তবে এসএফআই নেত্রী স্বরুপা সরকারের এর বয়স ১৮-র নিচে হওয়ায় তার মামলা এখনো যুভিনাল কোর্টে বিচারাধীন।এদিন আদালতের রায়ের পর এসএফআইয়ের তৎকালীন কোচবিহার জেলা সম্পাদক তথা সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস এদিন বলেন, দীর্ঘসূত্রিতার পরেও এই রায়ে বিচার ব্যবস্থার জয় হল। তাদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা করা হয়েছিল তা দিনের আলোর মতো স্পষ্ট গেল এই রায়ের মধ্য দিয়েই।

No comments:
Post a Comment